```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়েই বাংলাঃ মুখ্যমন্ত্রী

পুজোর পর উত্তরবঙ্গ সফরে গিয়ে এবারের প্রথম বিজয়া সম্মিলনী সেখান থেকেই শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গ নিয়ে নিজের মনের কথাও জানালেন মমতা। বললেন, ‘উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়েই বাংলা’। একই সঙ্গে বিরোধী বিজেপিকেও বাংলা ভাগ নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সর্বপ্রথম উত্তরবঙ্গের জেলাগুলোকে, নিয়ে বিশিষ্ট মানুষজনদের নিয়ে, স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটা বিজয়া সম্মেলন করছি। দু’বছর কোভিডের জন্য করতে পারিনি। আমি সবথেকে বেশি উত্তরবঙ্গে আসি। দু’মাসে অন্তত একবার আসি। নর্থবেঙ্গল, সাউথ বেঙ্গল মিলিয়েই পশ্চিম বাংলা।’ এদিন উত্তরবঙ্গবাসীদের জন্য বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘উত্তরবঙ্গে সুযোগ-সুবিধা আরও বাড়বে। বাড়তি গুরুত্ব দেওয়া হবে। উত্তরবঙ্গের উন্নয়নে গুরুত্ব দিচ্ছে রাজ্য। আমরা এখানে পর্যটকদের আকৃষ্ট করার জন্য এখানে অনেক কিছু বানিয়েছি। ট্যুরিসম ডেস্টিনেশনের জন্য সম্মান দেওয়া হয়েছে। মার্চ মাসে যাব এই সন্মান আনতে। দুর্গাপুজোর জন্য আমরা সন্মান পেয়েছি। কিন্তু এই সন্মানটা অনেক বড়।’

error: Content is protected !!