```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মালদায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মালদায় পা রাখলেন মুখ্যমন্ত্রী। বুধবার রাতে সরাইঘাট এক্সপ্রেসে মালদা পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার রাতে তাঁকে স্বাগত জানাতে মালদা স্টেশনে উপস্থিত হন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীসহ আরও অনেকে ৷ তবে স্টেশনে নেমে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে রাজি হননি ৷ স্টেশন থেকে বেরিয়েই সোজা চলে যান পুরাতন মালদার মঙ্গলবাড়িতে সেচ দফতরের অতিথিশালা মহানন্দা ভবনে ৷ সেখানেই রাত্রিবাস করবেন তিনি ৷ তাঁর সঙ্গে এসেছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমও ৷ আগামীকাল বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর ৷সেখানে জেলা প্রশাসনের সঙ্গে রিভিউ মিটিংয়ে অংশ নেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ প্রথমে কথা ছিল মালদার সঙ্গে দুই দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন ৷ পরে জানা যায় দুই দিনাজপুরের বদলে তিনি মুর্শিদাবাদ জেলাকে এই বৈঠকে ডেকে নিয়েছেন ৷ ওই জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়েও তিনি বিস্তারিত তথ্য নেবেন ৷ জানা গিয়েছে আগামীকালের প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকতে পারেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ তবে ডায়মন্ডহারবারের সাংসদ মালদা জেলার প্রশাসনিক বৈঠকে কী করবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের একাংশেই ৷ এদিকে জেলা তৃণমূল সূত্রে খবর আগামিকাল প্রশাসনিক বৈঠকের আগে মুখ্যমন্ত্রী মিলকি জামে মসজিদ পরিদর্শনে যেতে পারেন ৷ বেলা দু টোর সময় সেই মসজিদেই যাওয়ার কথা রয়েছে অভিষেকের ৷অর্থাৎ সেখানেই মুখোমুখি হতে পারেন পিসিভাইপো ৷ শুধু তাই নয় প্রশাসনিক বৈঠক শেষে ইংরেজবাজারের সুস্থানি মোড়ে অভিষেকের জনসংযোগ যাত্রা কর্মসূচির অধিবেশনেও উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

error: Content is protected !!