```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘একঘণ্টা ধরে অসভ্যতা, ভোটে হেরে নাটক করছে’, বিধানসভায় বিজেপির বিক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

 “ভোটে হেরে নাটক করছে বিজেপি, এরকম আগে দেখিনি ৷ আজ যা হল তা অসংবিধানিক ৷ বিজেপি অগণতান্ত্রিক কাজ করছে ৷ আমি মর্মাহত ৷ রাজ্যপাল আজ ভাষণ দিতে না পারলে সাংবিধানিক সংকট তৈরি হত ৷” সোমবার বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের ভাষণ দেওয়ার আগে বিজেপি বিধায়কদের বিক্ষোভ প্রসঙ্গে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন বিজেপি বিধায়কদের প্রবল বিক্ষোভের জেরে নিজের পুরো ভাষণ পড়তে পারেননি রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে এদিন অধিবেশন কক্ষ ত্যাগ করেন রাজ্যপাল ৷ এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বিধানসভার সিঁড়িতে দাঁড়িয়ে বলেন “ভোটে হেরে বিজেপি অসভ্যতা, অভদ্রতা করছে ৷ গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকারের সঙ্গে এরকম করা গণতন্ত্রের পক্ষে লজ্জার ৷ বিজেপি যা করেছে তা অশুভ ৷ একঘণ্টা ধরে অসভ্যতা করেছে বিজেপি ৷” রাজ্যপাল এদিন যদি ভাষণ দিতে না পারলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি পতে পারত বলেও দাবি করেছেন মমতা ৷ বলেছেন, “আমার অনুরোধে, আমাদের বিধায়কদের অনুরোধে রাজ্যপাল এদিন ভাষণের প্রথম ও শেষ লাইন পড়েন ৷ আমি নিজে হাতজোড় করে অনুরোধ করেছি রাজ্যপালকে ভাষণ পড়তে ৷ আমাদের বিধায়করা কোনও বিক্ষোভ দেখাননি, তাঁরা শান্তভাবে রাজ্যপালকে অনুরোধ করেছেন ভাষণ না পড়ে কক্ষ ত্যাগ না করতে ৷ নইলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারত ৷ বাজেট অধিবেশনকে অনুমোদন করেছেন রাজ্যপাল ৷”

error: Content is protected !!