```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বড়দিনের আগেই বাংলায় উৎপাদন শুরু করবে স্পেনের সংস্থা ZARA

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের দিকে তাকিয়ে গোটা বাংলায়। সফর যাওয়ার আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিনিয়োগ এবং লগ্নি টানতেই একান্ত এই সফর। এদিন মাদ্রিদে বহুজাতিক গোষ্ঠীর সঙ্গে শিল্প ও লগ্নির বৈঠক অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পরেই টুইটবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মুখ্যমন্ত্রী জানালেন, “স্পেনের অন্যতম বড় টেক্সটাইল সংস্থা (ZARA) এ রাজ্যে বিনিয়োগে উৎসাহী। চলতি বছরে বড়দিনের আগেই এই সংস্থা উৎপাদন শুরু করতে পারে। Tempe এবং এর সহযোগী সংস্থাগুলির জন্য খুব ভাল জায়গায় ১০০ একরের জমি তুলে দেওয়া হতে পারে। সেই বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। এই উদ্যোগ পশ্চিমবঙ্গের জন্য আরও ভাল দিক উন্মোচন করার ইঙ্গিত দেয়।”

error: Content is protected !!