```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

 দিল্লিতে বাংলার নেতাজি থিমের ট্যাবলো বাতিল, বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মোদিকে চিঠি মমতার

 দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ঠাঁই পায়নি বাংলার নেতাজি থিমের ট্যাবলো ৷ মোদি সরকারের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে ৷ বাংলার ট্যাবলো বাতিল নিয়ে বেজায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মমতা ৷ চিঠিতে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷ বিষয়টিতে তিনি যে খুব দুঃখ পেয়েছেন তাও জানিয়েছেন ৷ গতবছরই সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্র । এবছর পালিত হচ্ছে স্বাধীনতা দিবসের ৭৫ বছর এবং সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী । সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব । সেই উপলক্ষে বাংলার ট্যাবলোর থিম হিসেবে রাখা হয় নেতাজি এবং আইএনএ । কিন্তু রাজ্যের প্রস্তাবিত এই থিমের ট্যাবলো বাতিল করে দেওয়া হয়েছে ৷ লিখিতভাবে এই ট্যাবলো বাতিলের ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনও যোগাযোগ করেনি কেন্দ্রীয় সরকার । তবে রাজ্য সরকারকে মৌখিকভাবে জানানো হয়েছে এই কথা । তৃণমূল কংগ্রেসের তরফে ক্ষোভপ্রকাশ করা হয়েছে ৷ এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ সৌগত রায় এবং সুখেন্দুশেখর রায় । রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ।তারপরই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, “সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাংলার প্রস্তাবিত ট্যাবলোকে বাতিল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে আমি বিস্মিত এবং দুঃখিত ৷ নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই ট্যাবলো বাতিল করায় আমরা অত্যন্ত অবাক ৷ প্রস্তাবিত ট্যাবলোটি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী এবং তাঁর আইএনএ-র থিম দিয়ে তৈরি হয়েছিল ৷ ট্যাবলোটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শ্রী অরবিন্দ, মাতঙ্গিনী হাজরা, নজরুল ইসলাম, বিরসা মুণ্ডা এবং অন্য আরও অনেক দেশপ্রেমিকদের ছবিতে সাজানো হয়েছিল ৷”

error: Content is protected !!