```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এখন থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়

এদিন রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আর রাজ্যপাল থাকবেন না ৷ এবার আচার্য হবেন মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণার করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এদিন অবশ্য শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যকর করতে হলে প্রয়োজন আইনের সংশোধন । শীঘ্রই রাজ্য বিধানসভায় এ প্রসঙ্গে বিল আনা হবে । কয়েকদিন আগেই এই বিষয় নিয়ে একটা ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী । এ প্রসঙ্গে সে সময় শিক্ষামন্ত্রী বলেছেন, ‘‘রাজ্যপাল টুইটার, ফেসবুক নিয়েই মেতে আছেন । এরকম একজন আচার্য থাকলে সে রাজ্যের শিক্ষার অবস্থা ভয়াবহ হওয়ারই কথা । আমাদের ভাগ্য ভালো তা সত্ত্বেও শিক্ষার কাজ আমরা দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে পারছি । রাজ্যপাল শিক্ষা দফতরের সঙ্গে কোনও সহযোগিতা করেন না । সারাক্ষণ বেআইনি কাজ করেন । শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল দিনের পর দিন আটকে রাখার অভিযোগও রাজ্যপালের বিরুদ্ধে তুলেছিলেন শিক্ষামন্ত্রী ।’’

error: Content is protected !!