```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জোট বৈঠকঃ পায়ে চোট নিয়ে এবার বেঙ্গালুরুর পথে তৃণমূল সুপ্রিমো, সঙ্গে অভিষেক

 কয়েক মাস পরেই দেশজুড়ে শুরু হাইভোল্টেজ লোকসভা নির্বাচন। এই অবস্থায় মোদী সরকারের বিরুদ্ধে এককাট্টা হচ্ছেন বিরোধী দলগুলির নেতা–নেত্রীরা। এই অবস্থায় জুলাই মাসে আবার বৈঠকে বসবে বিরোধী দলগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট রয়েছে। চলছে চিকিৎসা। কিন্তু এর মধ্যেই তিনি বেঙ্গালুরু যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই সফরে সঙ্গে যাচ্ছেন বলেই খবর। দেশের স্বার্থে বিজেপিকে গদি ছাড়া করতে চাইছে বিরোধী দলগুলি। তাই একমঞ্চে বিরোধী বৈঠক হতে চলেছে। গত ২৩ জুন নীতীশ কুমারের উদ্যোগে ১৭টি দল পাটনায় বৈঠকে বসেছিল। একমঞ্চে সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন। এবার দ্বিতীয় দফার বৈঠকে স্ট্রাটেজি ঠিক হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বার্তা দেওয়ার আছে। সেখানে বাংলার কংগ্রেসের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে। আগের বিরোধীদের বৈঠক করার পর সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমি পাটনায় মিটিং করতে বলেছিলাম, কারণ পাটনা থেকে যা শুরু হয় সেটা একটি আন্দোলনের রূপ নেয়। আমরা ঐক্যবদ্ধ এবং একসঙ্গে লড়ব। আমাদের বিরোধী বলবেন না। আমরাও এই দেশের নাগরিক। আমরাও দেশপ্রেমিক।’‌ এই মাসেই বৈঠক করবেন বিরোধী দলগুলির নেতা–নেত্রীরা। ১৭ ও ১৯ জুলাই বেঙ্গালুরুতে এই বৈঠক হবে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন বলে সূত্রের খবর। সঙ্গে বেঙ্গালুরু যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফিরে যোগ দেবেন একুশে জুলাইয়ের অনুষ্ঠানে। মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন কিনা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সে বিষয়ে খোঁজ নিয়েছেন ।

error: Content is protected !!