```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এবার বিজেপি শাসিত উত্তর প্রদেশে অশান্তির জেরে দলিত বন্ধুর গায়ে প্রস্রাব, গ্রেফতার ২

দুই বন্ধুর মধ্যে ঝগড়া, অশান্তি। এর জেরেই দলিত বন্ধুর কানে প্রস্রাব করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই দলিত যুবকের কানে প্রস্রাব করার সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের জুগাইল অঞ্চলে ঘটনাটি ঘটেছে ১১ জুলাই। গুলাব কল ও জহর পাটেলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেদিন মত্ত অবস্থায় গুলাবের সঙ্গে তুমুল অশান্তি করেন জহর। মত্ত অবস্থাতেই গুলাবের কানে প্রস্রাব করেন জহর। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন জহরের এক বন্ধু। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। এরপরই থানায় জহরের বিরুদ্ধে অভিযোগ জানান গুলাব। দায়ের করা হয় এফ আই আর। সেই ভিডিওতেই জহর ও তাঁর বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

error: Content is protected !!