```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলা, শহিদ ১১ জওয়ান

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলা। আইইডি বিস্ফোরণে কমপক্ষে ১১ জন জওয়ানের মৃত্যু হয়েছে। হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। আরানপুরে টহলদারি দলকে বিস্ফোরণে উড়িয়ে দেয় তারা। সূত্রের খবর অনুযায়ী, গত সপ্তাহে একটি চিঠির মাধ্যমে নিরাপত্তা বাহিনীকে আক্রমণের হুমকি দিয়েছিল মাওবাদীরা। জানা গিয়েছে টহলদারি দলটি মাওবাদী বিরোধী অভিযানে অংশ নিয়ে ফিরছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জওয়ানরা সেই অভিযান শুরু করেছিল। যাঁরা মারা গিয়েছেন, তাঁরা সবাই ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সদস্য। স্থানীয় আদিবাসীদের নিয়ে মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে এই বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। এরা সবাই ছত্তিশগড় পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী।

error: Content is protected !!