```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দরজা খোলা অবস্থায় ছুটল মেট্রো

দরজা খোলা অবস্থাতেই ছুটল মেট্রো ৷ তাও একটি নয় দু’টি স্টেশনের মধ্যে ওই ভাবেই চলে মেট্রো ৷ ফের একবার কলকাতা মেট্রোয় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ জানা গিয়েছে, উত্তর-দক্ষিণ মেট্রোর আপ লাইনে নেতাজি থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মেট্রো রেক একটি দরজা খোলা অবস্থাতেই চললো ৷ সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ কলকাতা মেট্রো সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ নেতাজি মেট্রো স্টেশনের আপ লাইনের একটি কোচের দরজায় সমস্যা দেখা দেয় ৷ একটি দরজা খোলা অবস্থাতেই মহানায়ক উত্তম কুমার স্টেশনের দিকে ছুটতে শুরু করে মেট্রোটি ৷ ওই অবস্থায় উত্তম কুমারে পৌঁছলে রেলকর্মীরা দরজা মেরামতি শুরু করেন ৷ কিন্তু, দরজাটি পুরোপুরি ঠিখ হওয়ার আগেই মেট্রো ছেড়ে দেয় ৷ এ বারেও দরজা খোলা অবস্থায় সরোবর স্টেশন পর্যন্ত যায় রেকটি ৷ তবে, ওই কোচের ভিতরে আরপিএফ কর্মী ছিলেন ৷ তাঁরা খোলা দরজাটিকে গার্ড করে দাঁড়িয়ে ছিলেন ৷ রবীন্দ্র সরোবরে পৌঁছনোর পর সমস্যার সমাধন হয় ৷ এই ঘটনায় আপ লাইনে বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ ছিল ৷

error: Content is protected !!