```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী ২৭ অক্টোবর দুর্গাপুজোর কার্নিভালের দিন মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো

আগামী ২৭ অক্টোবর অর্থাৎ কলকাতার রোড রোডে দুর্গাপুজো কার্নিভালের দিন মধ্যরাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো পরিষেবা । শুক্রবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কর্পোরেশনের পক্ষ থেকে। দুর্গাপুজো কার্নিভ্যালের দিন মেট্রোর নর্থ-সাউথ করিডোর অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো রুটে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো ৷ অন্যান্য বছরের মতো এবারও পুজোর কটাদিন বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ প্রতিবছরের মত এবছরেও দশমীর পর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রেড রোডে শহরের নামজাদা এবং অত্যন্ত জনপ্রিয় পুজোগুলিকে কার্নিভাল আয়োজনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ৷ এবছর ২৭ অক্টোবর রেড রোডে হতে চলেছে সেই দুর্গাপুজোর কার্নিভাল। আর এই কার্নিভাল দেখতে যেমন শহরের মানুষ ভিড় জমান তেমনই শহরতলী এবং দূরদূরান্ত থেকেও আসেন বহু মানুষ । তাই কার্নিভাল দেখে রাতে বাড়ি ফেরার সময় যাতে দর্শনার্থীদের সমস্যায় পড়তে না হয় তাই রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা মেট্রোরেল কর্পোরেশনের কাছে ওই দিন অর্থাৎ ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়ার আবেদন করা হয়। আর সেই আবেদনে সাড়া দিয়ে ওইদিন মাঝরাত পর্যন্ত চলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ২৭ অক্টোবর (শুক্রবার) নর্থ-সাউথ করিডোরে মেট্রোর সময়সূচি এক নজরে: ওইদিন ব্লু লাইনে ২৩৪টির পরিবর্তে সারাদিনে ২৫২ টি মেট্রো চলবে। দিনের প্রথম মেট্রোর সময়: কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে । দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে । দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টা মিনিটে । দিনের শেষ পরিষেবা: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো ৯টা ২৮ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত ১০টা ৫৮ মিনিটে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো ওইদিন রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত ১০টায় ছাড়বে ৷ দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত ১১টা ১০ মিনিটে । কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত ১১টা ১০ মিনিটে ।

error: Content is protected !!