```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আপের বিধায়কদের ২০ কোটির প্রলোভন দিচ্ছে  বিজেপি, অপারেশন লোটাস সামলাতে জরুরি বৈঠকে কেজরিওয়াল

আপ বনাম বিজেপি দ্বৈরথে কয়েকদিন ধরেই উত্তাল দিল্লির রাজনীতি ৷ মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, আপ ভেঙে বিজেপিতে গেলে সমস্ত মামলা থেকে রেহাই পেতেন ৷ অফার ছিল ‘মুখ্যমন্ত্রীত্বর’ও৷ এবার তাতেই নতুন পরত চড়ালেন কেজরিওয়াল ৷ রাজধানীর মুখ্যমন্ত্রীর দাবি, আপের বেশ কিছু বিধায়কের উপর চাপ সৃষ্টি করছে গেরুয়া শিবির ৷ ইডি-সিবিআইয়ের ভয় তো বটেই, প্রলোভন দেখানো হয়েছে কোটি কোটি টাকারও ৷ আপ প্রধান জানিয়েছেন, সেই সংখ্যাটা ২০ কোটি ৷ রবিবার জানা গিয়েছিল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ ১৫ জনের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করেছে সিবিআই ৷ দিনভর নাটক, টুইট যুদ্ধ চলার পর শেষপর্যন্ত জানা গিয়েছিল, সেরকম কিছু হয়নি ৷ ঠিক পরদিন সকালে একটি টুইট করে মণীশ সিসোদিয়া দাবি করেন, তাঁকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি ৷ বিনিময়ে ইডি, সিবিআই-সহ অন্যান্য তদন্তকারী সংস্থার হাত থেকে মুক্ত করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিল ৷ একই সঙ্গে তিনি বলেন, “আমি সাফ জানিয়ে দিয়েছি, আমার বিরুদ্ধে দায়ের হওয়া প্রতিটি কেস ভুয়ো ৷ আমি কোনওভাবেই দুর্নীতিগ্রস্থদের দলে যোগ দেব না ৷” মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্নাটকের মতো দিল্লিতেও ‘অপারেশন লোটাস’ চালাচ্ছে পদ্মশিবির ৷ গত কয়েকদিন ধরেই বারবার এই দাবিতে সরব হয়েছে আপ নেতৃত্ব ৷ কেজরিওয়াল, সিসোদিয়া একাধিকবার প্রকাশ্যে অভিযোগ করেছেন, বিজেপি সরকার ফেলার চেষ্টা করছে । সাংবাদিক বৈঠকে সঞ্জয় সিং জানিয়েছেন, অজয় দত্ত, সঞ্জীব ঝাঁ, সোমনাথ ভারতী এবং কুলদীপকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে । অন্যথায়, প্রত্যেকের পেছনে ইডি-সিবিআই ‘লেলিয়ে’ দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে ৷

error: Content is protected !!