```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভারত-স্পেন যৌথ উদ্যোগে গুজরাতের ভদোদরায় টাটা-এয়ারবাস এয়ারক্রাফ্ট প্লান্টের উদ্বোধন করলেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সাঞ্চেজ টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের উদ্বোধন করেন ৷ টাটা ও এয়ারবাসের যৌথ উদ্যোগে সেখানে সি-295 এয়ারক্রাফ্ট তৈরি হবে ৷ সি-295 প্রোগ্রামের আওতায় মোট 56টি এয়ারক্রাফ্ট তৈরি করা হবে ৷ যার মধ্যে 16টি এয়ারক্রাফ্ট সরাসরি স্পেনে এয়ারবাসের ফ্যাক্টরি থেকে তৈরি করে পাঠানো হবে ৷ বাকি 40টি সি-295 এয়ারক্রাফ্ট গুজরাতের ভদোদরায় তৈরি হবে ৷ যার দায়িত্ব পেয়েছে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড ৷ এটি প্রথম বেসরকারি সংস্থা যারা ভারতে মিলিটারি এয়ারক্রাফ্ট তৈরির ফাইনাল অ্যাসেম্বলি লাইন ৷ প্রথমবার ভারত সফরে এসে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সাঞ্চেজ জানিয়েছেন, 2026 সালে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড বা টিএএসএল সংস্থা থেকে প্রথম সি-295 এয়ারক্রাফ্ট তৈরি হয়ে বেরবে ৷ উল্লেখ্য, 18 বছর পর প্রথমবার স্পেনের কোনও প্রেসিডেন্ট ভারত সফরে এলেন ৷ এ দিন সাঞ্চেজ বলেন, “আজ আমরা আনুষ্ঠানিকভাবে একটি অত্যাধুনিক শিল্প সংস্থার উদ্বোধন করলাম তা নয়, আজ আমরা দেখলাম যে কীভাবে দু’টি ঐতিহ্যবাহী সংস্থা যৌথভাবে একটি অসাধারণ প্রকল্পকে বাস্তবে পরিণত করল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নগুলির মধ্যে আরও একটি বাস্তবে পরিণত হল ৷” তিনি আরও বলেন, ‘‘আপনার (মোদির) স্বপ্ন ভারতে ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস তৈরি করা ৷ সেই সঙ্গে ভারতে বাণিজ্য ও বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত করা ৷ এয়ারবাস এবং টাটার মধ্যে এই যৌথ উদ্যোগে ভারতীয় মহাকাশ ইন্ডাস্ট্রি এক নতুন দিশা পাবে ৷” অন্যদিকে, টাটা ও এয়ারবাসের যৌথ উদ্যোগে তৈরি সি-295 এয়ারক্রাফ্ট সংস্থা ভারত এবং স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন মাত্রা দিতে চলেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, “আমার বন্ধু পেদ্রো সাঞ্চেজের এটা প্রথম ভারত সফর ৷ আজ থেকে আমরা ভারত এবং স্পেনের বন্ধুত্বকে নতুন দিশা দেখালাম ৷’’ প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, ‘‘আমরা আজ এয়ারক্রাফ্ট সি-295 এর প্রোডাকশন ফ্যাক্টরির উদ্বোধন করলাম ৷ এই প্রকল্প ভারত-স্পেনের সম্পর্ককে মজবুত করার পাশাপাশি, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকেও এগিয়ে নিয়ে যাবে ৷ যা তৈরি হয়েছে বিশ্বব্যাপী প্রসারের জন্য ৷”

error: Content is protected !!