```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

৪ রাজ্যের ভোটে জয়ের পরদিনই গুজরাতে রোড শো করলেন প্রধানমন্ত্রী

চার রাজ্যে ভোটে জয়ের পরদিনই নিজভূমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুক্রবার তিনি গুজরাতের আমেদাবাদে পৌঁছেই রোড শো-তে অংশগ্রহণ করেন ৷ বিমানবন্দর থেকে বিজেপির কার্যালয় কমলম পর্যন্ত ওই রোড শো হয় ৷ এছাড়া এই সফরে তিনি গুজরাত পঞ্চায়েত মহাসম্মেলনে ভাষণ দেবেন ৷ ওই সম্মেলন থেকে গুজরাতের জন্য কিছু প্রকল্পের উদ্বোধন করবেন ৷ ওই সম্মেলনে গুজরাতের ১ লক্ষ পঞ্চায়েতি সদস্য যোগ দেবেন ৷ প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে গুজরাতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে ৷ ৩৩টি জেলা পঞ্চায়েত, ২৪৮টি তালুক পঞ্চায়েত ও ১৪৫০০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে ৷ সেখান থেকেই ১ লক্ষ সদস্য ওই সম্মেলনে যোগ দেবেন ৷ যার নাম গুজরাত পঞ্চায়েত মহাসম্মেলন : আপনু গাম, আপনু গৌরব ৷ এদিন গুজরাতে যাওয়ার আগে টুইট করেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কী কী কর্মসূচি রয়েছে, সেই কথাও উল্লেখ করেন ৷ আগামিকালও নিজের রাজ্যে থাকবেন তিনি ৷ শনিবার তিনি রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের ভবনের উদ্বোধন করবেন ৷ রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় ২০২০ সালের ১ অক্টোবর সূচনা হয় ৷ ওই বিশ্ববিদ্যালের প্রথম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৷ এছাড়া তিনি একাদশ খেল মহাকুম্ভের সূচনা করবেন ৷ সেখানে ভাষণও দেবেন ৷ তবে সবকিছু ছাপিয়ে গিয়েছে এদিনের রোড শো ৷ মোদিকে স্বাগত জানাতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন ৷ চলতি বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন ৷ চার রাজ্যের বিধানসভা ভোটে ভাল ফলের উপর ভরসা করেই গুজরাতের ক্ষমতা ধরে রাখতে চায় বিজেপি ৷ তার প্রস্তুতি শুক্রবার থেকে শুরু হল বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

error: Content is protected !!