```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গুরুগ্রামে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, মৃত ২, আহত ২৯

গুরুগ্রামে চলন্ত বাসে অগ্নিকাণ্ড। মৃত দুই। আহত অন্তত ২৯। জানা গেছে বুধবার রাতে দিল্লি–গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে চলন্ত দোতলা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। 
পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে আটটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দিল্লি ও জয়পুরের মধ্যে সংযোগকারী এক্সপ্রেসওয়ের ঝারসা ফ্লাইওভারের কাছে দুর্ঘটনাটি ঘটে। গোটা বাসটি দাউ দাউ করে জ্বলে উঠলে যাত্রীরা বাঁচার জন্য বাস থেকে রাস্তায় ঝাঁপ দেন। দু’‌জন ঘটনাস্থলেই মারা যান। আহতদের সেক্টর ১০–এর গুরুগ্রাম সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যাঁরা ৩০ থেকে ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন, তাঁদের অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে বাসে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

error: Content is protected !!