```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুলায়ম সিং যাদবের পুত্রবধূ বিজেপিতে যোগ দিচ্ছেন!

গত কয়েকদিনে তাঁদের শীর্ষ নেতাদের অনেকে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন ৷ এবার পাল্টা দিয়ে সপা-র মার্গদর্শক মুলায়ম সিং যাদবের ঘরে হানা দিচ্ছে গেরুয়া শিবির ৷ বিশ্বস্ত সূত্রের খবর, বিজেপিতে যোগ দিতে চলেছেন মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব ৷ মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী অপর্ণা৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে যে, কিছুদিন ধরেই গেরুয়া শিবিরের সঙ্গে কথাবার্তা চলছিল অপর্ণা যাদবের ৷ এবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে সমঝোতায় পৌঁছেছে দু পক্ষই ৷ শিগগিরই মুলায়ম সিং যাদবের ছোটি বহু বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে ৷

error: Content is protected !!