```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সীতাপুরে পিটিয়ে খুন করা হল মুসলিম-দম্পতিকে

হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করেছে মুসলিম যুবক। শুধুমাত্র এই অপরাধে যুবকের বৃদ্ধা বাবা-মাকে পিটিয়ে খুন। যোগীরাজ্যের সীতাপুরের ঘটনা। এই গণপিটুনিতে জড়িত মেয়ের পরিবার ও এলাকার মানুষ। বিজেপির বিভাজনের বিষাক্ত নীতির বলি সংখ্যালঘু-দম্পতি। এই গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে ফের উঠে এল বিজেপি রাজ্যের বেহাল আইনশৃঙ্খলার প্রশ্ন। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সীতাপুরের বাসিন্দা প্রৌঢ় আব্বাস এবং তাঁর স্ত্রী কামরুল নিশা। অভিযোগ, গত শুক্রবার আব্বাস এবং নিশার উপর চড়াও হয় তাঁদেরই কয়েকজন প্রতিবেশী। লোহার রড দিয়ে ঘিরে ধরে অসহায় দম্পতিকে প্রচণ্ড মারধর করা হয়। গণপিটুনির জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। আর তা দেখেই অভিযুক্তরা তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ঘটনা জানাজানি হওয়ার পর সীতাপুর থানার পুলিশ এলাকায় পৌঁছে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে। আরও দু’জনের খোঁজে চলছে তল্লাশি।

error: Content is protected !!