```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কালীপুজোর বিসর্জনে দুর্ঘটনা এড়াতে সতর্ক নবান্ন

মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে কালীপুজোর বিসর্জন।ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র দফতর এই মর্মে কালীপুজোর বিসর্জন নিয়ে বিশেষ নির্দেশ জারিও করেছে। নির্দেশিকায় জানানো হয়েছে ২৫,২৬,২৭ এবং ২৮ অক্টোবর কালীপুজোর প্রতিমা বিসর্জন দেওয়া যাবে। তবে ২৮ অক্টোবরের মধ্যেই প্রতিমা বিসর্জন দিতে হবে তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে। দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে হড়পা বানে জলপাইগুড়ির মালবাজারে দুর্ঘটনার জেরে এবার কালীপুজোর বিসর্জন নিয়েও বিশেষ ভাবে সতর্ক ও রাজ্যের স্বরাষ্ট্র দফতর। কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রত্যেকটি জেলার এসপি, আইসি, ডিআইজি, আইজি পদমর্যাদার অফিসারদের ইতিমধ্যেই বিশেষ নির্দেশ দিয়েছে রাজ্যে স্বরাষ্ট্র দফতর।যাতে সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। ইতিমধ্যেই বিভিন্ন ঘাটগুলিতে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে বিভিন্ন জেলা পুলিশের এসপিদের।  কালীপুজোর সময় ঘূর্ণিঝড়ের আশঙ্কা ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও তা কেটে গেলেও ঝুঁকি নিতে রাজি নয় নবান্ন। অন্যদিকে বিসর্জন-প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই মুখ্যসচিব কালী পুজোর বিসর্জন ও ছটপুজোকে কেন্দ্র করে যাতে ঘাটগুলিতে বিশেষ নজরদারি চালানো হয় তার জন্য প্রত্যেকটি জেলাশাসকদের বিশেষ নির্দেশও দিয়েছেন। 

error: Content is protected !!