```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নামিবিয়া থেকে ভারতে আসার ৭ মাসের মধ্যে মারা গেল স্ত্রী চিতা

নামিবিয়া থেকে ভারতে আসার ৭ মাসের মধ্যে মারা গেল একটি স্ত্রী চিতা৷ সোমবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে মৃত্যু হয়েছে সাশা নামের চিতাটির৷ মধ্যপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে কিডনি বিকল হয়ে মারা গিয়েছে চতুষ্পদটি৷ প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর এই জাতীয় উদ্যানে যে ৮ টি চিতা মুক্ত করেন, তাদের মধ্যে একটি ছিল সাশা৷ কর্তৃপক্ষ জানিয়েছে গত ২২ জানুয়ারি পর্যবেক্ষক দলের নজরে তাকে অসুস্থ বলে মনে হয়৷ তার পর চিতাটিকে পরীক্ষা করেন তিন জন পশু চিকিৎসক যাঁরা চিতাদের দেখভালের জন্যই নিযুক্ত ছিলেন৷ সাশার রক্ত পরীক্ষায় কিডনির সমস্যা ধরা পড়ে৷ তবে ভারতে আসার আগেই সাশা অসুস্থ ছিল বলে জানা গিয়েছে৷ নামিবিয়াতেও তার রক্ত পরীক্ষা করা হয়েছিল৷ সে সময়ও ক্রিয়েটিনাইনের চড়া মাত্রা ধরা পড়ে রক্তের নমুনায়৷ গত বছর সেপ্টেম্বরে ২৪ ঘণ্টা সময় ধরে নামিবিয়া থেকে ভারতের গ্বালিয়র শহরে পৌঁছয় সাশা-সহ মোট ৮ চিতা৷ তার পর আরও আধঘণ্টা যাত্রা করে পৌঁছয় কুনো অভয়ারণ্যে৷ চিতা বিলুপ্ত হয়ে যাওয়ার ৭০ বছর পর কেন্দ্রীয় সরকারের তরফে এই উদ্যোগে চিতার সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা হয়৷

error: Content is protected !!