```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ধর্মতলা থেকে সরাসরি সুন্দরবন পর্যন্ত চালু হল সরকারি বাস পরিষেবা

পর্যটক টানতে সুন্দরবনের সঙ্গে সড়কপথে সরাসরি ধর্মতলার যোগাযোগ স্থাপন করতে চালু হল সরকারি বাস পরিষেবা। ধর্মতলা থেকে সরকারি বাসে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের ডেরায় পৌঁছে যাবেন পর্যটকেরা। সেই সঙ্গে ম্যানগ্রোভ ঘেরা নদীপথে নৌকায় মর্জিমাফিক ঘুরতে পারবেন। রাজ্য সরকার যোগাযোগ ব্যবস্থায় উন্নতি ঘটিয়ে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের চেষ্টা করে যাচ্ছে। এই উদ্যোগের নেপথ্যে পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল ও কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সহযোগিতায় মইপিঠ থেকে ধর্মতলা সরকারি বাস পেয়ে খুশি বাসিন্দারা। মাত্র ৮৭ টাকায় পৌঁছনো যাবে ধর্মতলা।

error: Content is protected !!