```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তে এনআইএ

মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তে এল এনআইএ। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারির রাতে বেলডাঙা থানার রামেশ্বরপুর এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। বিস্ফোরণের জেরে বাগানের ভিতর একটি ঘরের ছাদ উড়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিস ওই ভাঙা ঘর থেকে ৭৫টি সকেট বোমা ও বোমা তৈরি প্রচুর সরঞ্জাম উদ্ধার করে। এই ঘটনায় জেলা পুলিস তদন্ত চালিয়ে প্রথম তিনমাসের মধ্যে পাঁচ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। তবে ঘটনার আট মাস পর গত ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে জাতীয় তদন্তকারি সংস্থা এই মামলার তদন্ত শুরু করেছে। ২০ সেপ্টেম্বর দিল্লিতে একটি এফআইআর দায়ের করা হয় এনআইএর তরফে। সেই তদন্তে এনআইয়ের প্রতিনিধি দল আজ, সোমবার এসেছে জেলায়।

error: Content is protected !!