```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল প্রার্থীকে তলব করল এনআইএ

পঞ্চায়েত ভোটের আগে বাকি মাত্র পাঁচ দিন৷ এই অবস্থায় বীরভূমের এক তৃণমূলের প্রার্থীকে তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা অথবা এনআইএ৷ ওই তৃণমূল প্রার্থীর নাম মনোজ ঘোষ৷ তিনি বীরভূমের নলহাটি থানা এলাকার বাহাদুরপুর এলাকার বাসিন্দা৷ এবারের পঞ্চায়েত ভোটে শাসক দলের প্রার্থী হয়েছেন মনোজ ঘোষ৷ গত বুধবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী মনোজ ঘোষের বীরভূমের বাড়ি এবং পাথর খাদানে হানা দিয়ে তল্লাশি চালিয়েছিল এনআইএ। সেই তল্লাশি অভিযানে মনোজ ঘোষের বাড়ি এবং পাথর খাদান থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক, জিলেটিন স্টিক উদ্ধার হয়৷ সেগুলিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে এনআইএ। পাশাপাশি তাঁর পাথর খাদানে হানা দিয়ে একটি বন্দুক সহ গুলিও উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বুধবার প্রায় ৯ ঘণ্টার কাছাকাছি তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তল্লাশি চলাকালীন পাথর খাদানের একাধিক কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা।এ ছাড়াও মনোজ ঘোষের অফিস ম্যানেজার পার্থ কুমার মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করেছিলেন এনআইএ আধিকারিকরা। এবং সেই অভিযানের এবং বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র বিস্ফোরকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আজই তাঁকে বীরভূমের এনআইএ ক্যাম্প অফিসে তলব করা হয়েছে বলেই এনআইএ সূত্রে খবর।

error: Content is protected !!