```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জাতীয় সড়কে উলটে গেল ট্যাংকার, তেল তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের

সাত সকালে জাতীয় সড়কে ভোজ্য তেলের ট্যাংকার উলটে বিপত্তি ৷ তেল তুলতে হুড়োহুড়ি পড়ে গেল স্থানীয়দের ৷ যদিও ঘটনায় বড়সড় কোনও বিপদ ঘটেনি ৷ সামান্য আহত হয়েছেন ট্যাংকারের চালক ও খালাসী ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাওড়ার 16 নম্বর জাতীয় সড়কের উপর ডোমজুড়ের কাছে ৷ ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে চালক ও খালাসী-সহ ট্যাংকারটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে খড়গপুর থেকে ডানকুনির দিকে আসছিল তেলের ট্যাংকারটি । সেসময় ট্যাংকারটি অন্য একটি গাড়িকে পাশ দিতে গিয়েই পালটি খেয়ে যায় । এর জেরে জাতীয় সড়কের উপর ছড়িয়ে পড়ে ট্যাংকারে থাকা ভোজ্য তেল ৷ এতে বড়সড় দুর্ঘটনার আশংকা তৈরি হয় । স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয় ৷ এরপরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন ডোমজুড় থানার পুলিশ আধিকারিকরা । তারপর ক্রেনের সাহায্যে উলটে যাওয়া ট্যাংকারটিকে রাস্তার ধারে সরিয়ে দেওয়া হয় । দমকলের গাড়ি থেকে জল দিয়ে রাস্তা ধোয়ার কাজ করা হয় । ভোজ্য তেলের জন্য যাতে ওই রাস্তায় যাতায়াতকারী অন্যান্য গাড়ি দুর্ঘটনার মুখে না পড়ে তার জন্য বালি ছড়িয়ে দেওয়া হয় । দুর্ঘটনাতে ট্যাংকারের চালক ও খালাসী সামান্য চোট পেলেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে । প্রত্যক্ষদর্শী সোনু কুমার বলেন, ট্যংকারটিকে আরেকটা গাড়ি ডান দিক দিয়ে অতিক্রম করতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে । ট্যাংকারের চালক বাম দিকে চাপতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । এরপরই রাস্তাতে উলটে যায় গাড়িটি । ক্রেন দিয়ে সরানোর সময় ট্যাংকারটির একটি চাকাতে বিস্ফোরণে ফেটে যায় । দুর্ঘটনার পর ট্যাংকার থেকে তেল রাস্তায় ছড়িয়ে গেলে কয়েকজনকে টিনের ডিব্বাতে করে তেল ভরে নিয়ে যেতেও দেখা গিয়েছে ।

error: Content is protected !!