```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সংসদের বিশেষ অধিবেশনে জি২০ সম্মেলনের সাফল্যের কথা বললেন প্রধানমন্ত্রী

স্বাধীনতার ৭৫ বছরে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে পুরনো সংসদ ভবন ৷ আর সেই সংসদ ভবনে আজ শেষবারের মতো, অধিবেশন বসেছে ৷ আজ থেকে শুরু হওয়া ৫ দিনের বিশেষ সংসদীয় অধিবেশনে, প্রধানমন্ত্রী পুরনো সংসদ ভবনের ইতিহাস এবং ঐতিহাসিক কার্যকলাপ তুলে ধরলেন ৷ আজ শেষবারের মতো অধিবেশন বসল দেশের পুরনো সংসদ ভবনে ৷ এই ৭৫ বছরের ইতিহাসকে শেষদিনে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায় উঠে এল, বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান তৈরির সাক্ষী থেকেছে ভারতের এই পুরনো সংসদ ভবন ৷ এমনকি দেশের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সংসদ ভবন থেকে নেওয়া হয়েছে ৷ এই ৭৫ বছরে সংসদের দুই কক্ষে ৭ হাজার সাংসদ নিজেদের অবদান রেখেছেন ৷ এ দিন মোদি বলেন, ‘‘পুরনো সংসদে শেষ অধিবেশন হলেও, এটি দেশের বর্তমান এবং আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে ৷ আর এই সংসদ ভবন বিশ্বের কাছে ভারতের পরিচিতি তৈরি করেছে ৷’’প্রধানমন্ত্রীর বক্তব্য উঠে আসে জি ২০ শীর্ষ সম্মেলনের সাফল্য ৷ জি২০’ শীর্ষ সম্মেলনকে দেশবাসীর সাফল্য বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, ‘‘এই জি ২০ সম্মেলন কোনও ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠী ও সমষ্টির সাফল্য নয় ৷ এই শীর্ষ সম্মেলন প্রতিটি দেশবাসীর সাফল্য ৷ দেশের প্রত্যেক শ্রেণির মানুষের অবদান এই জি২০ শীর্ষ সম্মেলনের সাফল্যের পিছনে রয়েছে ৷ বিশ্বের কাছে দেশের সম্মান বৃদ্ধির জন্য সমানভাবে অবদান রেখেছেন দেশের সকল নাগরিক ৷’’

error: Content is protected !!