```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

২৭ নভেম্বর গুরু নানকের জন্মদিনে কমবে মেট্রোর সংখ্যা

সোমবার গুরু নানকের জন্মদিন। সেজন্য সরকারি ছুটি। স্বভাবতই ওইদিন অফিস-কাছারি, স্কুল-কলেজ বন্ধ থাকবে। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে রাস্তাঘাটে নিত্যযাত্রীদের ভিড়ও তুলনায় কম থাকবে। সেই সূত্রে, ২৭ নভেম্বর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে সারা দিনে ৫৪টি মেট্রো পরিষেবা কম মিলবে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, অন্যান্য কাজের দিনগুলিতে নর্থ-সাউথ করিডরে ২৮৮টি মেট্রো পরিষেবা চলে। সোমবার কমে মেট্রো পরিষেবার সংখ্যা হবে ২৩৪টি। এর মধ্যে ১৬০টি পরিষেবা (আপ ও ডাউনে ৮০টি করে) চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত গোটা রুটে। বাকি মেট্রো পরিষেবা চালু থাকবে কবি সুভাষ থেকে দমদমের মধ্যে। তবে পরিষেবার সংখ্যা কমলেও সোমবার মেট্রো চালু ও বন্ধের সময়সূচি অপরিবর্তিত থাকবে। কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৬টা ৫০ মিনিট এবং সকাল ৭টায়। দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে রাত সাড়ে ৯টা এবং রাত ৯টা ২৮ মিনিটে।

error: Content is protected !!