```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এক ব্যক্তি এক আসনে ভোটে লড়বেন, কেন্দ্রীয় আইনমন্ত্রক-কে প্রস্তাব নির্বাচন কমিশনের

এক ব্যক্তি একটি কেন্দ্র থেকেই নির্বাচনে দাঁড়াতে পারবেন ৷ এই নিয়ম লাগু করতে কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে প্রস্তাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ বর্তমানে একজন যোগ্য ব্যক্তি একসঙ্গে দু’টি কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন ৷  তবে, কেন্দ্র নির্বাচন কমিশনের এই প্রস্তাব মেনে নেয় কি না, সেটাই এখন দেখার ৷ প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশন ২৮৪টি রাজনৈতিক দলকে স্বীকৃতিহীন বলে ঘোষণা করেছে ভারতীয় নির্বাচন কমিশন ৷ আর ২৫৩টি দলকে স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন ৷ সেই সূত্রেই এ বার নির্বাচন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে একজন প্রার্থীর একটি আসনে ভোটে দাঁড়াবেন, এই নিয়ম আনার প্রস্তাব পেশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার ৷ প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধি অমেঠি এবং ওয়েনাড কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান ৷ সেই নির্বাচনে রাহুল ওয়েনাড থেকে জেতেন ৷ কিন্তু, অমেঠি থেকে হেরে যান ৷ কিন্তু, যদি অমেঠি থেকেও জিততেন, তাহলে কোনও একটি আসন তাঁকে ছেড়ে দিতে হত ৷ পরবর্তী সময়ে সেখানে উপনির্বাচন করাতে হত কমিশনকে ৷ যেমনটা করতে হয়েছিল ২০১৪ সালে নরেন্দ্র মোদির ক্ষেত্রে ৷ যেখানে তিনি বারাণসী এবং ভদোদরা দুই লোকসভা কেন্দ্র থেকে জিতে ছিলেন ৷ কিন্তু, ভদোদরা কেন্দ্র থেকে ইস্তফা দিয়ে দেন তিনি ৷ ফলে সেখানে উপনির্বাচন করতে হয় ৷ এখানেই সমস্যার কথা জানিয়েছেন ভারতীয় নির্বাচন কমিশন ৷ তাদের মতে, এর ফলে অতিরিক্ত অর্থ খরচ এবং মানব সম্পদ প্রয়োজন হয় ৷ যা এড়াতে চাইছে ভারতের নির্বাচন কমিশন ৷ 

error: Content is protected !!