```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে

বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক অনুপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শনিবার, কলকাতার জাতীয় গ্রন্থাগারে দলের সমস্ত সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল রাজ্য বিজেপির তরফে । কিন্তু নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু এই বৈঠকে যোগ দেননি বলে খবর ৷ বিষয়টি নিয়ে বিজেপির অন্দরেই জল্পনা শুরু হয়েছে । সূত্রে খবর, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে শুক্রবার রাতে ফোন করেন শুভেন্দু অধিকারী । বিশেষ কাজের জন্য তিনি এদিনের বৈঠকে আসতে পারবেন না বলে জানান ৷ যদিও অন্য একটি সূত্রের খবর, ১০৮টি পৌরসভার বিপুল ভরাডুবির পরই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর৷

error: Content is protected !!