```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

তিওড় হোমের শিশুদের ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হোমের কর্ণধারের

তিওড় হোমের শিশুদের বাড়ি নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণের মামলায় হোমের কর্ণধারের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বালুরঘাট জেলা আদালত । তিওড় ধীরেন মহন্ত চ্যারিটেবল সোসাইটি হোমের শিশুদের বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করত দিলীপ মহন্ত । দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিওড়ে অবস্থিত ধীরেন মহন্ত চ্যারিটেবল সোসাইটির কর্ণধার দিলীপ মহন্ত সহ মোট তিনজনকে গতকাল দোষী সাব্যস্ত করার পর, এদিন সাজা ঘোষণা করে আদালত । বালুরঘাট আদালতের অতিরিক্ত জেলা এবং দায়রা দ্বিতীয় কোর্টের (পক্সো স্পেশাল) বিচারক সুজাতা খারগে মুল অভিযুক্ত দিলীপ মহন্তের বিরুদ্ধে ৩৭৬(২)(ডি)(আই) আইপিসি-সহ ৩ জনের পক্সো ধারায় দোষী সাব্যস্ত করেন। একই সঙ্গে হোমের প্রাক্তন সুপার সাবিত্রী হেমব্রম এবং সহায়িকা খুশি মন্ডলকে ৩৭৬(২)(ডি)(আই) আইপিসি ও ১০৯ আইপিসি ধারায় দোষী সাব্যস্ত করা হয়, অভিযুক্তকে এই ঘৃন্য কাজে সাহায্য করার জন্য । পর্যাপ্ত সাক্ষী প্রমাণের অভাবেই দিলীপ মহন্তের দুই ড্রাইভারকে বেকুসুর খালাস ঘোষণা করে আদালত।

error: Content is protected !!