```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বালুচিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫২, আহত ১৩০

পাকিস্তানের বালুচিস্তানের এক মসজিদের কাছে শুক্রবার শক্তিশালী বোমা বিস্ফোরণে মৃত কমপক্ষে ৫২ জন। আহতের সংখ্যা ১৩০ জনের বেশি। জানা গিয়েছে, শুক্রবার ওই মসজিদ চত্বরে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। সেই সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী হামলার জেরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি দিয়ে বলেছে, ‘ধর্মীয় সমাবেশে এমন ঘটনা খুবই জঘন্য কাজ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।’ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রাথমিক ভাবে বলা হচ্ছে, এটি একটি আত্মঘাতী হামলা। পাকিস্তানি চ্যানেলে দেখা যাচ্ছে মাটিতে লাশের স্তূপ পড়ে আছে এবং সর্বত্র রক্ত​ছড়িয়ে আছে।

error: Content is protected !!