```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গুজরাতে পাকিস্তানি নৌকা থেকে উদ্ধার ২৮০ কোটি টাকার মাদক

গুজরাতের কাছে আরব সাগরে ভারতীয় উপমহাদেশের কাছে পাকিস্তানি নৌকা উদ্ধার। উপকূলরক্ষা বাহিনী ও গুজরাত এটিএসের যৌথ অভিযানে আটক করা হয়েছে ওই নৌকা। সেই নৌকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মাদক। যার বাজারমূল্য ২৮০ কোটি টাকা। গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে।   গোয়েন্দাদের থেকে পাওয়া ইনপুটের ভিত্তিতে গুজরাত এটিএসকে নিয়ে রবিবার রাতে বিশেষ অভিযানে নামে উপকূলরক্ষা বাহিনী৷ তাদের কাছে খবর ছিল, ‘অল হজ’ নামে পাকিস্তানের একটি মাছ ধরার নৌকা মাদক নিয়ে আরব সাগর দিয়ে ভারতের জলসীমায় ঢুকবে৷ সেই মতো প্রস্তুত ছিল উপকূলরক্ষা এবং এটিএসের যৌথ বাহিনী৷ এ দিকে রাতের অন্ধকারে ভারতের জলসীমানায় ঢুকে পড়ে পাক নৌকাটি৷ কিন্তু উপকূলরক্ষী বাহিনীকে টহল দিতে দেখে পাকিস্তানের দিকে পালানোর চেষ্টা করে৷ নৌকাটিকে ধরতে তখন গুলি চালায় যৌথ বাহিনী৷ বিপদ বুঝে মাদক ভর্তি প্যাকেট জলের মধ্যে ফেলে দেয় নৌকার যাত্রীরা৷ তাতেও শেষরক্ষা হল না৷ শেষমেশ ধরা পড়ে যায় পাকিস্তানি নৌকাটি৷ মিশন সফল হওয়ার পরই সোমবার সকালে উপকূলরক্ষা বাহিনী টুইট করে৷ সেখান থেকে জানা গিয়েছে, ওই নৌকা থেকে ২৮০ কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছে৷ ৯ জনকে আটক করা হয়েছে৷

error: Content is protected !!