```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পানিহাটিতে দুষ্কৃতীদের গুলিতে খুন  সদ্যজয়ী তৃণমূল কাউন্সিলর

ভর সন্ধ্যায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল তৃণমূল কাউন্সিলরের দেহ। পানিহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত মাথায় গুলি করে দুষ্কৃতীরা। আজ নিজের এলাকার একটি পার্কের কাজ দেখতে গিয়েছিলেন তিনি। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর বাইকে চেপে চারজন দুষ্কৃতী তাঁর সামনে এসে দাঁড়ায়। আর কোনও কিছু বোঝার আগেই তাঁদের মধ্যে কেউ কাউন্সিলরের মাথা লক্ষ্য করে গুলি চালায়। তারপরই চম্পট দেয় দুষ্কৃতির দল। এমনটাই জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে। এরপর তড়িঘড়ি করে ওই কাউন্সিলরকে ভর্তি করা হয় সাগর দত্ত মেডিকেল হাসপাতালে। কিন্তু ভালোমতো চিকিৎসার জন্য সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। আর সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। অন্যদিকে, ঠিকই একই ঘটনা ঘটেছে পুরুলিয়ার ঝালদায়। সেখানেও সদ্য জয়ী হওয়া কংগ্রেস কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় বেশ কয়েকজন দুষ্কৃতি। রবিবার সন্ধ্যায় তাঁকেও বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে গুলি করে চম্পট দেয়। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এরপর রাঁচিতে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়।

error: Content is protected !!