আদালতের নির্দেশে সিবিআইয়ের মুখোমুখি পার্থ, রাত পর্যন্ত নিখোঁজ পরেশ

রাজ্য মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য, যাঁদের নিয়ে বুধবার টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হল ৷ কিন্তু দিনের শেষে একজন হাজির হলেন সিবিআইয়ের সামনে ৷ দ্বিতীয়জনের হদিশ নেই সেই সকাল থেকে ৷ প্রথমজন পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি বাংলার বর্তমান শিল্প-বাণিজ্য মন্ত্রী পরেশ অধিকারী ৷ অনেকদিন আগেই এসএসসি দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছে ৷ তাঁকে কলকাতা হাইকোর্ট দু’বার সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ প্রথমবার ডিভিশন বেঞ্চে গিয়ে হাজিরা এড়ালেও, বুধবার আর তা সম্ভব হয়নি ৷ ফলে এদিন সন্ধ্যায় নির্ধারিত সময়ের আগেই কলকাতার নিজাম প্যালেসে পৌঁছে যান পার্থ চট্টোপাধ্য়ায় ৷ জানা গেছে এদিন, এদিকে ডিভিশন বেঞ্চে আবেদন খারিজ হওয়ার পর বিকেলে বাড়ি থেকে বেরিয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। ঘড়িতে তখন ৫.৪০ মিনিট। নির্ধারিত সময়ে ২০ মিনিট আগেই নিজাম প্যালেসে, সিবিআই-র দফতরে পৌঁছন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, ২ দফায় পৌনে চার ঘণ্টা ধরে পার্থকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তারপর নিজাম প্যালেস থেকে বেরোলেন পার্থ চট্টোপাধ্য়ায়। নিজাম প্যালেস থেকে বেরিয়ে সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তরেই মুখে কুলুপ এঁটেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে বলে সূত্রের খবর।  ম্যারাথন জেরায় বক্তব্যে একাধিক অসঙ্গতি, ফের পার্থকে ডাকতে পারে সিবিআই। প্রসঙ্গত, এসএসসি  নিয়োগে দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। কিন্তু মামলাটির শুনতেই রাজি হয়নি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। কেন? বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, ‘আপনারা কি জানেন না কীভাবে নিয়ম মেনে আবেদন করতে হয়? আদালতের নিয়ম ভেঙে আমি মামলা শুনতে পারব না। যদি খুব তাড়া থাকে তাহলে প্রধান বিচারপতির কাছে যান’। দ্রুত শুনানির আর্জি জানিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের প্রধান বিচারপতিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মেল করেছেন বলে জানা গিয়েছে।

error: Content is protected !!