```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বর এইমসে আনা হল পার্থ চট্টোপাধ্যায়কে

সোমবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে গ্রিন করিডর করে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে । তারপর এয়ার অ্যাম্বুল্যান্সে করে সকাল ৯টা ৫০মিনিট নাগাদ সোজা ভুবনেশ্বরে পৌঁছন তিনি । সেখান থেকে আবার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বর এইমস-এ নিয়ে যাওয়া হয় পার্থকে । সেখানে শুরু হয়েছে তাঁর চিকিৎসা । অ্যাম্বুল্যান্স থেকে হাসপাতালের ভিতরে ঢোকার সময় বুকে ব্যথার ইঙ্গিত দেন এসএসসি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ৷ ইতিমধ্যেই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে চিকিৎসা করার জন্য তৈরি করা হয়েছে 4 চিকিৎসকের মেডিক্যাল টিম । সেই দলে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ একজন চিকিৎসকও । এছাড়াও রয়েছেন কার্ডিওলজি, নেফ্রোলজি ও এন্ডোক্রিনোলজির বিশেষজ্ঞ । এ ছাড়াও রয়েছেন এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজিস্ট তুষারকান্তি পাত্র। এ দিন ভুবনেশ্বর বিমানবন্দরের বাইরেও কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা ছিল ৷ রাখা ছিল কেন্দ্রীয় বাহিনী এবং র‍্যাফও। হাইকোর্টের নির্দেশ মেনে আজ সকালেও কলকাতায় কড়া নিরাপত্তার মধ্যে মাত্র ২৫ মিনিটের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতা বিমানবন্দরে আনা হয় । আদালতের নির্দেশ মেনেই যাবতীয় ব্যবস্থা করে ইডির আধিকারিকরা । অসম থেকে একটি স্পেশাল এয়ার অ্যাম্বুল্যান্স নিয়ে এসে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয় । আজকের মধ্যেই ভুবনেশ্বর এইমস-এর চিকিৎসকদের একটি রিপোর্ট আদালতে পেশ করতে হবে । যদি এইমস-এর চিকিৎসকদের পর্যবেক্ষণে রিপোর্ট এমন পাওয়া যায় যে তিনি সুস্থই আছেন, সে ক্ষেত্রে ভুবনেশ্বরেই তাঁকে জেরা শুরু করবে ইডি আধিকারিকেরা ।

error: Content is protected !!