```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘বিনা বিচারে ১ বছর আমাকে আটকে রেখেছে৷’’ আদালতে পৌঁছেই বিস্ফোরক পার্থ

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তার পরে আরেকটা শহিদ দিবস চলে গিয়েছে৷ এসেছে আরেকটা ২২ জুলাই৷ পার্থের গ্রেফতারির বর্ষপূর্তির পরে আজ, সোমবার আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল পার্থ চট্টোপাধ্যায়কে৷ এদিন আদালতে যাওয়ার পথে পার্থ বলেন, ‘‘বিনা বিচারে ১ বছর আমাকে আটকে রেখেছে৷’’ এরপরে সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন, ‘‘বিনা বিচারে বলছেন কেন?’’ পার্থ উষ্মাপ্রকাশ বলেন, ‘‘বিচার হচ্ছে না তাই৷’’ গাড়ি থেকে নেমে কোর্ট লক আপে ঢোকার সময় পার্থর বলেন, ‘‘কে কী বলল আমাদের কিছু এসে গেল না৷ আমি এটুকু বুঝেছি আমাকে জোর করে এখানে আটকে রাখা হয়েছে৷’’ শুধু তাই নয়, মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের নাম তুলে পার্থ প্রশ্ন করেন, এখন কোথায় বন্দি মুক্তি আন্দোলন করেছিলেন, এখন তাঁরা কোথায়?

error: Content is protected !!