```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামীকাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে

আগামীকাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে । এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এসএসকেএম থেকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া হবে হাসপাতালেরই অ্যাম্বুল্যান্সে। তাঁর সঙ্গে থাকবেন এসএসকেএমের একজন চিকিৎসক ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এরপর কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বর। পার্থ চট্টোপাধ্যায়ের চিকিত্‍সায় ভুবনেশ্বর এইএমস একটি মেডিক্যাল টিম গঠন করবে। আগামীকাল দুপুর তিনটের মধ্যে রিপোর্ট তৈরি করে তদন্তকারী আধিকারিককে দেবে। এসএসকেএমের চিকিত্‍সক, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকেও রিপোর্ট দিতে হবে। তদন্তকারী আধিকারিক সেই রিপোর্টের কপি কলকাতায় ইডি দফতরে পাঠাবেন। সেই রিপোর্ট নিম্ন আদালতে পেশ করবে ইডি। এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এনিয়ে নিম্ন আদালতে আগামীকাল বিকেল চারটেয় শুনানি হবে।

error: Content is protected !!