```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সিট নিয়ে সমস্যার কারণে এয়ার ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিককে চড় মারলেন যাত্রী

 ফের বিমানে বিপত্তি। এবার বিমানের উচ্চপদস্থ আধিকারিককে চরম হেনস্থার অভিযোগ এক সহযাত্রীর বিরুদ্ধে। মাঝ আকাশে আধিকারিককে চড় মারার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ৯ জুলাই। সদ্য তা প্রকাশ্যে এসেছে। সিডনি থেকে নয়াদিল্লি ফেরার পথে ওই বিমানে বিজনেস ক্লাস থেকে ইকোনমি ক্লাসে এসে বসেন ওই আধিকারিক। কিন্তু অন্যান্য যাত্রীদের সিট নিয়ে খানিকটা সমস্যা হয়। সেই সময়েই অভিযুক্ত ব্যাক্তিকে শান্ত হতে বলেন আধিকারিক। এমনকী উচ্চস্বরে কথা বলতেও নিষেধ করেন। তখনই আধিকারিকের উপর চড়াও হন ওই ব্যক্তি। আধিকারিককে কষিয়ে চড় মারেন। তাঁর মাথাও ঠুকে দেন বলে অভিযোগ। এই সময়ে পাঁচ জন বিমানসেবিকা এসেও অভিযুক্তকে থামাতে পারেননি। দিল্লিতে বিমান অবতরণের পর নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হয় ওই যাত্রীকে। তখনই লিখিত ভাবে ক্ষমাপ্রার্থনা করেন তিনি। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ওই যাত্রীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে তারা। 

error: Content is protected !!