```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বাজ পড়ে মৃত্যু হল এক কৃষকের

জমিতে চাষের কাজ করার সময় হঠাৎ বাজ পড়ে শনিবার মৃত্যু হল এক কৃষকের । মৃতের নাম শৈলেন নস্কর (৪৯)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার মহিষমারিতে। শনিবার সকল থেকে জয়নগর সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় তুমুল বৃষ্টিপাতের সাথে অনবরত বাজ পড়তে থাকে। অন্যদিনের মতো এদিন ছেলেকে সঙ্গে নিয়ে মাঠে চাষের জমিতে যান শৈলেন বাবু । একদিকে বাবা একদিকে ও অপরদিকে চাষের কাজ করছিল ছেলে । সেই সময় আচমকা বজ্রাঘাতে মৃত্যু হয় শৈলেন বাবুর । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মানুষজন । খবর পেয়ে আসে পুলিশও । মৃতদেহটি উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা মৃত বলে নিশ্চিত করার পর পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে ।

error: Content is protected !!