```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হরিয়ানায় মেডিক্যাল কলজের ছাত্রীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, গ্রেফতার সহপাঠী

ফের এক মেডিক্যাল পড়ুয়াকে নির্যাতন। এবার ঘটনাস্থল হরিয়ানায় রোহতক। সেখানে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস কলেজের দন্ত চিকিৎসা বিভাগের এক ছাত্রীকে অপহরণ করে হেনস্থার অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত ১৬ অগাস্ট। রোহতক পুলিশের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডলে। যেখানে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার বয়ান রেকর্ড করে FIR দায়ের করা হয়েছে ঘটনায়। তদন্তে নেমে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃত ব্যক্তিও সংশ্লিষ্ট হাসপাতালের এক স্নাতকোত্তর পড়ুয়া। গত কয়েক মাস ধরে তিনি নির্যাতিতা তরুণীকে চিনতেন। রবিবার দেরাদুনের একটি ঘটনা ফেরায় দিল্লির নির্ভয়া কাণ্ডের বিভীষিকাময় স্মৃতি। দেরাদুনের আন্তঃরাজ্য বাস টার্মিনালে (ISBT) পার্ক করা একটি বাসে এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি স্কুল পড়ুয়া ওই নাবালিকার সঙ্গে নৃশংস আচরণ করেছে বলে খবর প্রকাশ্যে আসে। ইতিমধ্যেই পুলিশ এ ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। গ্রেপ্তারও করা হয়েছে একজনকে। অন্যদিকে, ৩৩ বছর বয়সী এক নার্সকে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে উত্তরাখণ্ডে। ৩০ জুলাই থেকে নিখোঁজ ছিলেন ওই নার্স। উধম সিং নগর জেলার রুদ্রপুরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, উত্তরাখণ্ডের বেসরকারি হাসপাতালে কাজ করতেন তিনি। কাজ সেরে বাড়ি ফেরার সময় তাঁকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ।

error: Content is protected !!