```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিমানে ঘুমিয়ে পড়লেন দুই পাইলট, গন্তব্যে অবতরণই করতে পারল না যাত্রীরা 

মাঝ-আকাশে একইসঙ্গে ঘুমিয়ে পড়লেন বিমানের দু’জন পাইলট। যার জেরে নির্দিষ্ট সময় গন্তব্যে অবতরণই করতে পারল না সেই বিমান ! এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট মহলে ৷ কীভাবে একইসঙ্গে দুই বিমানচালক ঘুমিয়ে পড়লেন, তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত সোমবার ৷ যে বিমানটির চালকরা ঘুমিয়ে পড়েন, সেটি ‘ইথিওপিয়ান এয়ারলাইন্স’ সংস্থার ৷ ‘বোয়িং ৭৩৭’ মডেলের যাত্রীবাহী বিমানটি উড়ান শুরু করেছিল সুদানের খারটৌম থেকে ৷ গন্তব্য ছিল, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা ৷ ওই দিন নির্দিষ্ট সময়েই সংশ্লিষ্ট বিমানবন্দরের আকাশসীমায় ঢুকে পড়ে ফ্লাইট ইটি ৩৪৩৷ কিন্তু, এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি-এর নির্দেশ পাওয়ার পরও অবতরণের প্রক্রিয়া শুরু না করায় দুই চালককে সতর্ক করা হয় ৷ পরবর্তীতে জানা যায়, বিমানটি যখন ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ছে, তখনই ঘুমিয়ে পড়েন দুই পাইলট ৷ কিন্তু, অটো পাইলট ব্যবস্থাপনার দৌলতে কোনও দুর্ঘটনা ঘটে ৷ নির্দিষ্ট গতিপথে বিমান তার নিজের মতো এগিয়ে গিয়েছে ! ফলে সময় মতো গন্তব্যে পৌঁছে গেলেও অবতরণের প্রক্রিয়া শুরু হয়নি ৷ পরে অবশ্য সেটিকে মাটিতে নামানো সম্ভব হয় ৷ এবং পরবর্তী উড়ান শুরুর আগে প্রায় আড়াই ঘণ্টা সেভাবেই দাঁড় করিয়ে রাখা হয় ৷ সংশ্লিষ্ট বিমানবন্দরের এটিসি-এর তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার সময় বিমানটির সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হলেও দুই চালকের কাছ থেকে কোনও সাড়া মিলছিল না ৷ এদিকে, বিমানটির অবতরণের জন্য নির্ধারিত রানওয়ে পেরিয়ে যেতেই অটো পাইলটের সঙ্গেও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ সঙ্গে সঙ্গে বিপদ সঙ্কেত জানিয়ে অ্যালার্ম বেজে ওঠে ৷ সেই শব্দে অবশেষে ঘুম ভাঙে দুই পাইলটের ৷ পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ বিমানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন তাঁরা ৷ নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পর বিমানটিকে অবতরণ করানো হয় ৷

error: Content is protected !!