```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এবার আবুধাবি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

২দিনের প্যারিস সফর শেষে শনিবার সকালে আবুধাবি পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তথা আবু ধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জাহেদ আল নায়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকের পরেই নয়াদিল্লি ফিরবেন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠকে দু’দেশের মধ্যে বাণিজ্য ও কৌশলগত সম্পর্কের বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরেই সুসম্পর্ক রয়েছে। দেশটির মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই ভারতীয়। প্রায় ৩৫ লক্ষ ভারতীয় কর্মসূত্রে ও ব্যবসার কারণে মুসলিম প্রধান দেশটিতে বসবাস করেন। মূলত মোদির সঙ্গে আরব আমিরাতের প্রেসিডেন্টের বৈঠকে দু’দেশের মধ্যে বাণিজ্যিক বিষয় ছাড়াও বিদ্যু‍ৎ উ‍ৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য-সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও আলোচনা হবে। আবু ধাবির মাটিতে পা রেখেই টুইট করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। ওই টুইটে তিনি লিখেছেন, ‘আবু ধাবিতে পৌঁছলাম। শেখ মোহাম্মদ বিন জাহেদ আল নায়ানের সঙ্গে বৈঠকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভারত ও সংযুক্ত আরব আনিরাতের মধ্যে সহযোগিতা আরও গভীর হবে।’

error: Content is protected !!