বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত হয়েছে। আগামিকাল এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা অভিমুখে অগ্রসর হবে। এর প্রভাব কতটা বাংলায় পড়বে তার দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি কিছুটা কমবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস শনি ও রবিবার। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। আজ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে।

error: Content is protected !!