```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গুয়াহাটি এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গুয়াহাটিতে তৈরি হল উত্তর-পূর্ব ভারতের প্রথম এআইআইএমএস ৷ আজ তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুয়াহাটিতে 1 হাজার ১২৩ কোটি টাকায় এই হাসপাতাল তৈরি করেছে কেন্দ্র ৷ যেখানে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন আইসিসিইউ আইটিইউ সিসিইউসহ সবরকমের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে ৷ এর পাশাপাশি শুক্রবার অসমের লোকনৃত্য ‘রঙ্গালি বিহু উৎসব রয়েছে ৷ সেই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ সেখানে রাজ্যের উন্নয়নে ১৪ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী ৷এদিন গুয়াহাটি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন খোদ রাজ্যপাল গুলাব চন্দ কাতারিয়া এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের এই শাখা তৈরি করা হয়েছে গুয়াহাটির কামরূপ গ্রামীণ জেলার চাংসারিতে ৷ সেখান থেকেই ভার্চুয়ালি তিনটি মেডিক্যাল কলেজের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী ৷ সেগুলি হল নলবাড়ি নাগাওঁ এবং কোকরাঝাড় ৷ উদ্বোধনী মঞ্চ থেকে আজ প্রধানমন্ত্রী জানান গুয়াহাটি এইমস শুধু অসম নয় ৷ সমগ্র উত্তরপূর্ব ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে ৷ উত্তরপূর্ব ভারতের সব মানুষ এর সুবিধা পাবেন ৷আর পিএমও ইন্ডিয়ার তরফে বলা হয়েছে ‘‘সমগ্র দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত এবং শক্তিশালী করতে প্রধানমন্ত্রী যে প্রতিজ্ঞা করেছেন এটা তারই পরীক্ষা ৷ উল্লেখ্য ২০১৭ সালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিজে গুয়াহাটি এইমসের শিলান্যাস করেছিলেন ২০১৭ সালের মে মাসে ৷ ঠিক ৬ বছরের মাথায় এইমসের উদ্বোধন করলেন তিনি ৷

error: Content is protected !!