```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দেশের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযানের প্রশংসায় প্রধানমন্ত্রী 

স্বচ্ছতা নিয়ে ব্যক্তিগত উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ রবিবার মন কি বাতের ভাষণে সমাজসেবীদের ব্যক্তিগত উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযানের প্রশংসা করেন তিনি ৷ বিশেষ করে গঙ্গার দূষণ রোধে মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা চন্দ্রকিশোর পাটিলের কাজের প্রশংসা শোনা যায় নরেন্দ্র মোদির গলায়৷ আজ মন কি বাতের 87তম পর্ব ছিল ৷ যেখানে ব্যক্তিগত উদ্যোগে স্বচ্ছ ভারত মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ দু’জন ব্যক্তির কথা বলেন প্রধানমন্ত্রী ৷ যাঁদের মধ্যে একজন মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা চন্দ্রকিশোর পাটিল ৷ মোদি বলেন, চন্দ্রকিশোর পাটিল নদীতে আবর্জনা না ফেলার জন্য লাগাতার লোকজনকে বুঝিয়ে চলেছেন ৷ নদীকে দূষণমুক্ত করতে সবাইকে উৎসাহ দিয়ে চলেছেন তিনি ৷ নরেন্দ্র মোদি তাঁর ভাষণে বলেন, ‘‘চন্দ্রকিশোর পাটিল একজন সত্যিকারের স্বচ্ছতাপ্রেমী ব্যক্তি ৷ তিনি মহারাষ্ট্রের নাসিকে থাকেন ৷ তিনি স্বচ্ছতা অভিযানের কাজ মন থেকে করেন ৷ গোদাবরী নদীর তীরে থাকেন তিনি ৷ সেখানকার মানুষকে নদীতে আবর্জনা না ফেলার জন্য প্রতিনিয়ত বুঝিয়ে চলেছেন ৷ তিনি যদি এমনটা কাউকে করতে দেখেন ৷ তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে আটকান ৷ এই কাজে চন্দ্রকিশোর তাঁর অনেকটা সময় ব্যয় করেন ৷’ রাহুল মহারানার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘আরেক স্বচ্ছতাপ্রেমী হলেন, রাহুল মহারানা ৷ তিনি পুরীর বাসিন্দা ৷ উনি পুরীর ধর্মীস্থানে প্রতি রবিবার সকালে যান এবং সেখানে পড়ে থাকা প্লাস্টিকের আবর্জনা পরিষ্কার করেন ৷ তিনি এখনও পর্যন্ত একশো কিলোর বেশি প্লাস্টিক আবর্জনা পরিষ্কার করেছেন ৷’’

error: Content is protected !!