‘বিনোদ সে কুছ বাতেঁ…’! PM মোদির সঙ্গে ‘পঞ্চায়েত’-এর বিনোদ ও বনরাকাসের সাক্ষাৎ, ভাইরাল ভিডিও

জনপ্রিয় ওয়েব সিরিজ Panchayat-এর দুই জনপ্রিয় চরিত্র ‘বিনোদ’ ও ‘বনরাকাস’-এর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi। অভিনেতা Ashok Pathak এবং Durgesh Kumar-এর সঙ্গে প্রধানমন্ত্রীর এই হাস্যরসাত্মক আলাপচারিতার ভিডিও প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী অভিনেতাদের সঙ্গে করমর্দন করে হাসিমুখে কথা বলছেন। ‘পঞ্চায়েত’ সিরিজের জনপ্রিয় সংলাপের উল্লেখ করে তিনি মজার ছলে প্রশ্ন করেন, “পঞ্চায়েত শুনতা হ্যায় কি নেহি?”— আর সেই মুহূর্তেই উপস্থিত সকলের মুখে ফুটে ওঠে হাসি। এই সংলাপ এবং সিরিজের রেফারেন্স দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “Binod Se Kuch Baatein…”। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ‘পঞ্চায়েত’-এর পরিচিত থিম মিউজিকও ব্যবহার করা হয়, যা ভক্তদের মধ্যে আরও উচ্ছ্বাস তৈরি করেছে।ভিডিও প্রকাশের পর নেটিজেনদের মধ্যে শুরু হয় মজার প্রতিক্রিয়ার বন্যা। অনেকেই মন্তব্য করেন, “এবার ফুলেরার উন্নয়ন নিশ্চিত!” আবার কেউ কেউ একে বছরের সবচেয়ে অপ্রত্যাশিত কিন্তু উপভোগ্য সাক্ষাৎ বলে অভিহিত করেছেন।‘পঞ্চায়েত’ সিরিজটি গ্রামীণ ভারতের জীবন, সম্পর্ক ও হাস্যরসকে কেন্দ্র করে নির্মিত। সিরিজের ‘বিনোদ’ এবং ‘বনরাকাস’ চরিত্র দুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সেই দুই চরিত্রের অভিনেতার সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত বিষয়।

error: Content is protected !!