```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রথম দফাতেই উত্তরপ্রদেশে বিজেপির জয় নিশ্চিত হয়েছে, দাবি প্রধানমন্ত্রী

৭ দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে উত্তরপ্রদেশে ৷ বৃহস্পতিবার শেষ হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ ৷ তাতেই নিশ্চিত হওয়া গিয়েছে যে বিজেপিই আবার উত্তরপ্রদেশের সরকার গড়তে চলেছে ৷ শনিবার এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার নির্বাচন আগামী সোমবার ৷ শনিবার সেই নির্বাচনের জন্য প্রচারের শেষদিন ছিল ৷ এদিন মোদি কনৌজের সভা থেকে তিনি বলেন, ‘‘প্রথম দফার ভোটেই নিশ্চিত হয়েছে যে বিজেপিই উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরছে ৷’’ একই সঙ্গে তিনি সম্প্রদায় বা জাতির ভিত্তিতে ভোট ভাগ না করার আবেদনও জানিয়েছেন ৷ তিনি কটাক্ষ করেছেন কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে ৷ তাঁর বক্তব্য, প্রথম দফার ভোটের পর পরিবারতন্ত্রের অংশীদাররা ঘুম উড়ে গিয়েছে ৷ তারা স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে ৷ বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন ৷ শনিবার প্রধানমন্ত্রী কনৌজ ছাড়াও ফারুকাবাদ ও আয়ুরিয়ায় সভা করেন ৷

error: Content is protected !!