```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজপথের নাম এখন ‘কর্তব্য পথ’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

 বুধবার নয়াদিল্লি পৌরনিগম ঐতিহাসিক এই প্রস্তাবনা পাশ করেছে ৷ সম্প্রতি সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত এই রাস্তার ৷ রাজপথের নাম এখন ‘কর্তব্য পথ’ ৷ আজ বৃহস্পতিবার, সন্ধে ৭টা নাগাদ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পিএমও-র পক্ষ থেকে একটি বিবৃতিতে জানা হয়েছে, ‘অমৃতকালে নতুন ভারতের জন্য এই পদক্ষেপগুলি প্রধানমন্ত্রীর পাঁচ নতুন শপথের অঙ্গ ৷ ঔপনিবেশিক মানসিকতার সব চিহ্ন সরিয়ে দেওয়া হবে ৷’ এবছর স্বাধীনতা দিবসে লালকেল্লায় বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী ঔপনিবেশিক মানসিকতা মুছে ফেলার কথা জানিয়েছিলেন ৷ রাজপথের নাম বদলের পাশাপাশি ৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ‘দ্য গ্র্যান্ড ক্যানোপি’র তলায় বসবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি ৷ যার উচ্চতা ২৮ ফুট ৷ যেখানে পঞ্চম জর্জের মূর্তি ছিল ৷ অন্যদিকে, সেন্ট্রাল ভিস্তা এভিনিউ-এর দৈর্ঘ্য ২ কিমি ৷ সংস্কার করা এই রাস্তায় ৭৪টি ঐতিহাসিক লাইট পোল রয়ে গিয়েছে ৷ নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ৯০০টি নতুন লাইট পোল বসানো হয়েছে ৷ কংক্রিটের বদলে হাজার হাজার স্যান্ডস্টোন ৷ এছাড়া সাধারণ পথচারীদের জন্য রাজপথ আর ইন্ডিয়া গেটের সীমানায় ১৬.৫ কিমি ফুটপাথ যোগ হয়েছে ৷ ১৯ একরের খালও পুনর্নির্মান করেছে কেন্দ্র ৷ ১০১ একরের বিশাল বাগান আছে ভিস্তা এভিনিউতে ৷ নানা প্রজাতির ঘাস রোপণ করা হয়েছে ৷ জল আটকে কোনও ক্ষতি যেন না হয়, তাই প্রয়োজনীয় জায়গা ঢালু করা এবং ড্রেনের বন্দোবস্ত আছে ৷ একেবারে খাঁটি জাম গাছ সংরক্ষিত রয়েছে এখানে ৷ আগে যে সব গাছ ছিল সেগুলোর সমীক্ষা এবং ক্য়াটালগ করে রেখেছে মন্ত্রক ৷নবনির্মিত এভিনিউয়ের ৮টি পৃথক জায়গায় শৌচালয়, কিয়স্ক, জল খাওয়ার ঝরনা আছে ৷ ৬৪টি শৌচালয় মহিলাদের জন্য, পুরুষদের ৩২টি ৷ পাশাপাশি আরও ১০টি শৌচালয় ৷ বিভিন্ন জায়গায় আছে ৭টি ভেন্ডিং প্লাজা ৷ ব্যস্ত সময়ে ট্র্যাফিকের যানজটে পথচারীদের কোনও অসুবিধে যেন না হয় ৷ তাই গুরুত্বপূর্ণ জংশনে হেঁটে পারাপারে 4টি নতুন আন্ডারপাস তৈরি হয়েছে ৷ এতে মানুষ নিরাপদে রাস্তা পেরতে পারবে ৷

error: Content is protected !!