```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলবেন নরেন্দ্র মোদি

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আজ ফোনে সে দেশের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের সুরক্ষিত ভাবে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন মোদি ৷ ইউক্রেনের উত্তর-পূর্বে অবস্থিত সুমি শহরে এখনও আটকে ৭০০-র বেশি ভারতীয় ৷ তাঁদের ফিরিয়ে আনার জন্য যুদ্ধকালীন তৎপরতা দেখিয়েছে কিভের ভারতীয় দূতাবাস ৷ জেলেনস্কির সঙ্গে আলোচনায় এই বিষয়টিতেই মোদি বিশেষ জোর দেবেন বলে মনে করা হচ্ছে৷অপরদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করবেন মোদিকে ৷ রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর গত ৪ মার্চ রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবের পক্ষে গিয়েছিল দুই-তৃতীয়াংশ দেশ ৷ তবে ভোটদানে বিরত থাকায় আন্তর্জাতিক মহলে কড়া সমালোচনার মুখে পড়তে হয় দিল্লিকে ৷ পড়তে হয় পশ্চিম দেশগুলির প্রশ্নের মুখে ৷ উদ্ভুত পরিস্থিতে জেলেনস্কির সঙ্গে কথা বলবেন মোদি ৷

error: Content is protected !!