```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কর্ণাটকে বন্দিপুর টাইগার রিজার্ভ পরিদর্শনে প্রধানমন্ত্রী

কর্ণাটকে বন্দিপুর টাইগার রিজার্ভে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ খাকি প্যান্ট, মাথায় হ্যাট, গায়ে অন্যরকম টি-শার্টে নতুন লুকে প্রধানমন্ত্রী ৷ দেশে টাইগার রিজার্ভ প্রজেক্টের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দিনভর বিশেষ কর্মসূচি রয়েছে তাঁর ৷ তাঁর হেলিকপ্টার কর্ণাটকের মেলুকামানাহাল্লিতে অবতরণ করেছে ৷ তিনি জিপে সওয়ার হয়ে বন্দিপুর টাইগার রিজার্ভে পৌঁছলেন ৷ প্রসঙ্গত ১৯৭৩ সালের নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির হাত ধরে ভারতে এই প্রোজেক্ট টাইগারের সূচনা হয় ৷রবিবার তিনি এই ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সঙ্গে যুক্ত ফ্রন্টলাইন কর্মী থেকে শুরু করে সেলফ হেলপ গ্রুপের কর্মীদের সঙ্গে কথা বললেন ৷ এছাড়া মুদুমালাই টাইগার রিজার্ভেও যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ সেখানে হাতির ক্যাম্পে গিয়ে মাহুত কাভাড়িদের সঙ্গে দেখা করবেন স্বয়ং নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্দিপুর ও মুদুমালাই টাইগার রিজার্ভের পথে ৷ সরকারি সূত্র অনুযায়ী তিনি ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স বা আইবিসিএর সূচনা করবেন ৷ মাইসোরে একটি মেগা ইভেন্টে বাঘেদর পরিসংখ্যান প্রকাশ করবেন তিনি ৷ ২০১৯ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী এশিয়ায় বন্যপ্রাণী চোরাকারবার বেআইনি পাচার রুখতে বিশ্বের রাষ্ট্রনেতাদের বার্তা দিয়েছিলেন ৷ আইবিসিএ সেই কাজটাই করবে৷ দুনিয়ার বিগ ক্যাটস বাঘ সিংহ চিতা স্নো লেপার্ড পুমা জ্যাগুয়ার এবং চিতাবাঘদের সুরক্ষার দায়িত্বে থাকবে এবার আইবিসিএ ৷ টাইগার রিজার্ভের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কোমেমোরেশন অফ ফিফটি ইয়ার্স অফ প্রজেক্ট টাইগার প্রকল্পের উদ্বোধন করবেন ৷ এই অনুষ্ঠানে তিনি অমৃত কাল কা ভিশন ফর টাইগার কনজারভেশন প্রকাশ করবেন ৷ এই অনুষ্ঠানে তিনি অমৃত কাল কা ভিশন ফর টাইগার কনজারভেশন প্রকাশ করবেন৷ এটি ম্যাজেনমেন্ট এফেকটিভ ইভ্যালুয়েশন অফ টাইগার রিজার্ভসএর পঞ্চমতম রিপোর্ট৷ এতে বাঘেদের সংখ্যা দেওয়া আছে ৷ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনের একটি রিপোর্টও প্রকাশ করবেন৷

error: Content is protected !!