```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভারত সফর শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ভারত সফর সারলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করলেন তিনি ৷ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে এক্স হ্যান্ডেলের পোস্টে জানান মোদি ৷ পোস্টে তিনি লেখেন, “সালিভানের সঙ্গে বৈঠকে আনন্দিত হয়েছি ৷ প্রতিরক্ষা, মহাকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ একাধিক বিষয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে ৷ দুই দেশের সাধারণ মানুষ তথা বিশ্ববাসীর মঙ্গলে আগামী দিনে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা রয়েছে ৷” পারমাণবিক শক্তি ছাড়াও দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে সাইবার নিরাপত্তা, প্রতিরক্ষা এবং জলসীমা নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর ৷ পাশাপাশি, এই বৈঠকে ‘ইনিসিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজি বা আইসিইটি’এর বিষয়টিও উঠে এসেছে বলে জানা গিয়েছে ৷ দু’দিনের জন্য শেষ ভারত সফর সারলেন সালিভান ৷ সোমবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেন তিনি ৷ বৈঠকের পর দুই দেশের তরফে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয় ৷ বলা হয়, “দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আগামী দিনে আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে ৷ আগামী দিনে উন্নত প্রযুক্তির মাধ্য়মে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন জেক সালিভান ৷ এমনকী, ভারতীয় পারমাণবিক সত্তাগুলিকে তালিকাভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য আমেরিকার প্রচেষ্টার কথা ঘোষণা করেছেন জেক সালিভান ৷”

error: Content is protected !!