```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

তামিলনাড়ুতে মহিলাকে গণধর্ষণ, অভিযুক্তদের ‘এনকাউন্টার’ পুলিশের

মহিলাকে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তরা কোথায় রয়েছে তা তল্লাশি চালাতে গিয়ে পুলিশ অভিযুক্তদের ডেরায় পৌঁছয় ৷ সেখানে পুলিশ বাহিনী পৌঁছতেই তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় মহিলাকে ধর্ষণ কাণ্ডের দুই অভিযুক্ত ৷ বাঁচতে পাল্টা পুলিশও গুলি চালায় ৷ পায়ে গুলি লেগে জখম হয় এক অভিযুক্ত ৷ পুলিশি তদন্তে জানা যায়, গত ১৯ তারিখ বিকেলে তামিলনাড়ুর কৃষ্ণগিরির পোনমালাইকুট্টাইয়ের পেরুমাল মন্দির দর্শনে যান নির্যাতিতা ৷ তাঁর সঙ্গে কয়েকজন পরিবারের সদস্যও ছিলেন ৷ পোনমালাইকুট্টাইয়ের নতুন বাসস্ট্যান্ডের পিছনে পাহাড়ে অবস্থিত মন্দিরে তিরুপত্তুর জেলার ওই মহিলা পৌঁছতেই তাকে ঘিরে ফেলে ওই ৪ অভিযুক্ত ৷ তাঁকে সেখানেই গণধর্ষণ করে ও প্রাণনাশের হুমকি দেয় ৷ ওই দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার সময় গয়না ও নগদ টাকাও ছিনতাই করে নিয়ে যায় ৷ প্রথমে পুলিশে অভিযোগ দায়ের করতে অস্বীকার করলেও তিনি পরে থানায় যান ৷ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু হয় ৷ এরপরই ওই এলাকায় যায় পুলিশ বাহিনী ৷ সেখানকার স্থানীয় ও নির্যাতিতার আত্মীয়দের বয়ানের ভিত্তি পুলিশ দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে ৷ তাদের জেরা করে বাকি দুই অভিযুক্তের খোঁজ চালান তদন্তকারীরা ৷ সেখান থেকে এক গোপন ডেরা সম্বন্ধে জানতে পারে পুলিশ ৷ সেখানে বৃহস্পতিবার রাতে তল্লাশিতে গিয়ে অভিযুক্তদের খোঁজ পায় ৷ তাদেরকে গ্রেফতাক করতে গেলে পুলিশের উপর অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় ৷ আত্মরক্ষার জন্য পুলিশও গুলি যায় ৷ পুলিশের গুলি একজনের পায়ে লাগে ৷ হাসপাতালে ভর্তি করা হয় তাকে ৷ আরেকজনকে গ্রেফতার করে পুলিশ ৷ জেলা পুলিশ সুপার থাঙ্গাদুরাই ঘটনাস্থলে যান ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকাবাসীদের পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চার জনকে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার করেছে ৷

error: Content is protected !!